সংগঠন সম্প্রসারণ ও অধিকার আদায়ে আপোষহীন ভূমিকা রাখতে হবে : এস এম লুৎফর রহমান

সংগঠন সম্প্রসারণ, কাজেরদ গতিবৃদ্ধি এবং শ্রমিকদের অধিকার আদায়ে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি আজ চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার বিশেষ দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন থানা সভাপতি মুহাম্মদ আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহানগরীর কোষাধ্যক্ষ শ্রমিক নেতা মুহাম্মদ নুরুন্নবী

এস এম লুৎফর রহমান বলেন, একটি শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তুলতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণের কোনো বিকল্প নেই। প্রতিটি ইউনিটকে সক্রিয় করে কাজের গতি বাড়াতে হবে এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কোনো ধরনের আপোষ করা যাবে না। মজুরি, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার প্রশ্নে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন করে তুলতে হবে।

তিনি আরও বলেন, পরিকল্পিত কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে হবে। সংগঠনের শক্তি বৃদ্ধি পেলে শ্রমিকদের দাবি আদায়ও সহজ হবে।

সম্মেলনে সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন সভাপতি হিসেবে ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম ফারুকীকে মনোনীত করা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মুহাম্মদ ইদ্রিস, শেফা উল্লাহ, ফরিদুল আলম, আব্দুর রাজ্জাক প্রমূখ।

সর্বশেষ