ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে সকল নাগরিকের সমান অধিকার এবং শ্রমিকের মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানার আলকরন ওয়ার্ড উত্তর আয়োজিত বাছাইকৃত কর্মী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম রেজা।
এস এম লুৎফর রহমান বলেন, ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। সমাজের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা প্রয়োজন। কর্মীদের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনো নাগরিক যেন অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কর্মীদের সচেতন থাকতে হবে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে বৈষম্য দূর করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কর্মীদের সংগঠিতভাবে কাজ করতে হবে।
ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহমুদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মু. আলমগীর, সাংগঠনিক সম্পাদক এস এম ইউসুফ প্রমুখ।