শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে : মুহাম্মদ নজরুল ইসলাম

১২ অক্টোবর:  শ্রমিকদের কর্মক্ষেত্রে জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি এবং পরকালীন জবাবদিহির অনুভূতি নিয়ে জীবন গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
১২ অক্টোবর, সোমবার বিকেলে জামালখানস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর কার্যালয়ে মহানগর কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। অথচ অনেক শ্রমিককে কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুঁকি ও অনিরাপত্তার মধ্যে কাজ করতে হয়। শ্রমিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকবান্ধব কর্মপরিবেশ তৈরি এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সৌদি আরবে হুতিদের হামলার ঘটনা উদ্বেগজনক। যেকোনো ধরনের হামলা ও সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। এ ধরনের পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, দুনিয়ার জীবনের পাশাপাশি পরকালের জবাবদিহির চিন্তা নিয়ে প্রত্যেককে নিজেদের গড়ে তুলতে হবে। ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক জীবনে সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। একই সঙ্গে বেকারত্ব দূরীকরণে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও নৈতিকতা ও আদর্শের প্রতিফলন থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমদ ভূঁইয়া, রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার,মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধক্ষ্য মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, সাবেক প্রচার সম্পাদক আবু সুফিয়ান, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।

সর্বশেষ