প্রতিটি শ্রমিকের অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: এস এম লুৎফর রহমান

প্রতিটি শ্রমিকের মৌলিক ও মানবিক অধিকার রক্ষা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি আজ সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাকলিয়া থানা আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি ইমরান হোছাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, বাকলিয়া থানা জামায়াতে ইসলামীর আমীর সুলতান আহমদ, মহানগর কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী এবং ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মো. জাহাঙ্গীর।

এস এম লুৎফর রহমান বলেন, ইসলামে শ্রমিকের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন, ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকের সঙ্গে ন্যায়সংগত আচরণ করা ইসলামী সমাজব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় শ্রমিকরা নানা কারণে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকের শ্রমের যথাযথ মূল্য না পাওয়া, অধিকার সম্পর্কে সচেতনতার অভাব এবং দায়িত্বশীলদের অবহেলা এর অন্যতম কারণ। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ তাদের মৌলিক ও মানবিক অধিকার অনেক ক্ষেত্রে উপেক্ষিত থাকে। রাষ্ট্রকে শ্রমিকের অধিকার ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শিক্ষা বৈঠকে আরো উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি ইদ্রিস সিকদার ,সহ-সাধারণ সম্পাদক হাফেজ নুরুর রশিদ, অফিস সম্পাদক শেফা উল্লাহ, অর্থ সম্পাদক ফরিদুল আলম, আব্দুর রহমান , আমিমুল এহেসান ,মাহবুব আলম প্রমূখ।

সর্বশেষ