শ্রমিকদের সেবায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে: এস এম লুৎফর রহমান

শ্রমিকদের আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

পতেঙ্গা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকরা সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক শ্রমিক নানা সংকটের মধ্যে জীবনযাপন করেন। তাদের প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজের বিত্তবানদের দায়িত্ব।
তিনি বলেন, শ্রমিকদের স্বাবলম্বী করতে শুধু সাময়িক সহযোগিতা নয়, তাদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। সমাজের বিভিন্ন সংগঠনও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, শ্রমিকদের আর্তমানবতার সেবায় বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে আরও এগিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধের মাধ্যমে শ্রমজীবী মানুষের সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতেঙ্গা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. এনামুল কবির, শ্রমিক কল্যাণের পতেঙ্গা থানা সভাপতি মো. মঈন উদ্দীন, সেক্রেটারি মো. আরিফুর রহমান, কোষাধ্যক্ষ মো. শওকত আলী এবং পতেঙ্গা থানা ৪০ নম্বর ওয়ার্ড দক্ষিণের সভাপতি মো. জামাল উদ্দীন।

সর্বশেষ