বন্যাদুর্গত ও পানিবন্দী শ্রমিকদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক নয়, বরং নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের সময় শ্রমিকদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

তিনি আজ বায়েজিদ থানার ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে বন্যাদুর্গত ও জলাবদ্ধতায় পানিবন্দী শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি মো. মোরশেদুল আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হক-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের মহানগর ট্রেড ইউনিয়ন সম্পাদক ও বায়েজিদ থানা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং জামায়াত ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী ও বায়েজিদ থানা সেক্রেটারি ইসমাইল হোসাইন সিরাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মো. আবুল হাশেম, মো. রুহুল আমিন, মো. আলম হোসেনসহ প্রমুখ।

এস এম লুৎফর রহমান বন্যাদুর্গত ও পানিবন্দী শ্রমিক পরিবারের মাঝে শুকনা খাবার, ঔষধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ