শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনসুর রহমানের ইন্তেকালে চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণের গভীর শোক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনসুর রহমান-এর ইন্তেকালে চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

আজ এক শোকবার্তায় ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃদ্বয় বলেন, মরহুম মনসুর রহমান শ্রমিক আন্দোলন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের সংগ্রামে একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। তাঁর ইন্তেকালে শ্রমিক আন্দোলনের অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তাঁর কর্মময় জীবন, নেতৃত্ব ও সাংগঠনিক অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”

নেতৃদ্বয় মহান আল্লাহ তাআলার নিকট মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, মনসুর রহমান গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সর্বশেষ