বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলার আয়োজনে শ্রমিক সম্মেলন শুক্রবার (২৩ জানুয়ারি) বাদে মাগরিব হতে ইছাখালী নুরজাহান কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যেবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কেন্দ্রীয় এসিষ্ট্যান্ট সেক্রেটারী জেনারেল চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করুন। স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিক বান্ধব কোন শ্রমনীতি কেউ দিতে পারেনি। সব গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের ভূমিকা তিনি তুলে ধরেন।
প্রধান বক্তা ছিলেন ,চট্টগ্রাম-০৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন আবু বকর।
রাঙ্গুনিয়া শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে মিজানুর রহমান রাজু’র সঞ্চালনায় উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ জামে মসজিদ খতীব মাওলানা আব্দুল্লাহ মুহম্মদ নোমান পেশ করেন
সম্মেলনে আরো বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা উপদেষ্টা ও উপজেলা জামায়াত আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কোষাধ্যক্ষ মুহাম্মদ হারুনর রশীদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সহসাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আবু তালেব, জেলা নির্বাহী সদস্য ফিরোজ আলম ভূইয়া। উপজেলা উপদেষ্টা মাষ্টার কামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ, ও রাশেদুল ইসলাম তালুকদার। বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব ফজলুল হক সিকদার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যারা বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর শ্রমিক উপদেষ্টা জনাব জাফরুল ইসলাম চৌধুরী, উপজেলা শ্রমিক নির্বাহী সদস্য সাইফুল মেম্বার প্রমুখ।