বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন বলেছেন, নারী শ্রমিকদের অবদান ছাড়া ইসলামী শ্রমিক আন্দোলন কখনোই পূর্ণতা পেতে পারে না। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও শোষণমুক্ত শ্রমব্যবস্থা গঠনে নারী শ্রমিকরা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তিনি আজ অনলাইন প্লাটফর্মে মহিলা বিভাগের সদস্য (রুকন) বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি রোকেয়া বেগম চৌধুরী।
এস এম লুৎফর রহমান বলেন, “গার্মেন্টস, হস্তশিল্প, কৃষি, স্বাস্থ্য ও সেবাখাতে নারী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ইসলামী শ্রমিক আন্দোলন এই নারী শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার সংগ্রাম করছে।”
তিনি আরও বলেন, ইসলামে নারী শ্রমিকদের শ্রম ও সম্মানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
“ইসলামী শ্রমনীতি অনুযায়ী নারী শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, মাতৃত্বকালীন সুযোগ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা ফরজ দায়িত্ব।”
বক্তব্যে তিনি উল্লেখ করেন, নারী শ্রমিকরা দ্বৈত দায়িত্ব পালন করেন— কর্মক্ষেত্রে শ্রম এবং পরিবার গঠনে ত্যাগ।
“এই দ্বিগুণ ত্যাগ সত্ত্বেও তারা সবচেয়ে বেশি শোষণ ও বৈষম্যের শিকার। ইসলামী শ্রমিক আন্দোলন এই বৈষম্যের অবসান ঘটাতে চায়।”
তিনি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনে নারী শ্রমিকদের সাংগঠনিক ভূমিকা দিন দিন বাড়ছে।
“নেতৃত্ব, প্রশিক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত না করলে আন্দোলন শক্তিশালী হবে না।”
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “ইনশাআল্লাহ নারী শ্রমিকদের সম্মান, নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিত করেই ইসলামী শ্রমিক আন্দোলন একটি ন্যায়ভিত্তিক শ্রমবান্ধব সমাজ গড়ে তুলবে।”