হোটেল শ্রমিক নেতা সাব্বির আহমদ উসমানির সেজ ভাই জাকির হোসনের ইন্তেকালে শোক প্রকাশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর আইন-আদালত সম্পাদক ও হোটেল সেক্টর এর সভাপতি সাব্বির আহমদ উসমানির সেজ ভাই জাকির হোসেন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।

আজ এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমের ভুলত্রুটি ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করার জন্য কায়মনোবাক্যে দোয়া করেন।
একই সাথে মরহুমের স্বজনদের শোক কাটিয়ে ধৈর্য ধারন করার শক্তি দান করার জন্য দোয়া করেন।

উল্লেখ্য জাকির হোসেন আজ দুপুরে স্ট্রোক করে হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

সর্বশেষ