বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় নগর শ্রমিক কল্যাণের গভীর উদ্বেগ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর। আজ এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী […]

পিডিবির সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় নগর শ্রমিক কল্যাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে সহকারী প্রকৌশলীকে সিবিএ পরিচয়ে কিছু শ্রমিকনেতা কর্তৃক লাঞ্ছিত ও শারীরিকভাবে আঘাত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। আজ এক প্রতিবাদ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর […]

বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে : নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্রবন্দর ও জ্বালানি খাতের কেন্দ্রবিন্দু। বিপিসির আওতাধীন […]

২০ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২০ মে’র মধ্যেই পোশাক শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের বেতন, বকেয়া পাওনা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, দেশের শ্রমজীবী মানুষ বছরের অন্যান্য সময়ের তুলনায় […]

আশ্বাসকৃত সময়ের মধ্যে বকেয়া বেতন-ওভারটাইম পরিশোধ করুন : নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। আজ এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এ উদ্বেগ জানান। […]