বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর শাশুড়ি শামসুন্নাহার বেগম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, আল্লাহ তায়ালা যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—আমিন।
মরহুমার জানাজা নামাজ গতকাল বাদ আসর তাঁর নিজ বাড়িতে (বাবুনগর মাদার্শা ইউনিয়ন, দেওদিঘী, সাতকানিয়া) অনুষ্ঠিত হয়েছে। জানাযার শেষে তাকে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে,(মরহুম প্রিন্সিপাল মাওলানা হাবীবুল্লাহ) দাফন করা হয়েছে।
মরহুমার জানাযায় অংশগ্রহণ করেছেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.আহমদ আলী ও ইলিয়াছ সিদ্দিকী, আইন বিভাগের অধ্যাপক সাঈদ আহসান খালেদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মরহুমার জামাতা আবু তালেব চৌধুরী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।