চাঁদাবাজি-সন্ত্রাস খুন রাহাজানি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ : এস এম লুৎফর রহমান

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ, শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের জানমালের কোনো নিরাপত্তা নেই—যা সরকারের চরম ব্যর্থতারই প্রতিফলন। তিনি আজ নগরের জামালখানস্থ সংগঠনের কার্যালয়ে […]

আসন্ন সম্মেলনের মাধ্যমে শ্রমিক কল্যাণের নতুন দুয়ার উন্মোচিত হবে : অধ্যাপক আহসান উল্লাহ

আসন্ন ত্রৈবার্ষিক সম্মেলনের মাধ্যমে শ্রমিক কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় ত্রৈবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের […]

চট্টগ্রাম নগরবাসী দ্রুত নির্বাচিত মেয়র ও কাউন্সিলর দেখতে চায় : এস এম লুৎফর রহমান

চট্টগ্রাম নগরবাসী দ্রুত নির্বাচিত মেয়র ও কাউন্সিলর দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন, নগরবাসীর নাগরিক অধিকার ও সেবার মান নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় […]

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রমিক-জনতাসহ নগরবাসীকে ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরে বসবাসরত শ্রমিক জনতা ও বিভিন্ন শিল্প কলকারখানার মালিক-ব্যবসায়ীসহ নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল […]

জাতির মর্যাদা রক্ষায় শ্রমিক জনতাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, জাতির মর্যাদা রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে শ্রমিক জনতাকে সোচ্চার হতে হবে। ভাষা আন্দোলনের মূল শিক্ষা ছিল অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং অধিকার আদায়ের সংগ্রাম—আজ সেই চেতনাকে রাষ্ট্র ও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করা সময়ের দাবি। […]

রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে: মুহাম্মদ নজরুল ইসলাম

রমজান মাসে হোটেল শ্রমিক ছাঁটাই বন্ধ রাখা, বকেয়া বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাধ্যমে শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সর্বোত্তম প্রশিক্ষণের মাস। আজ বাদ মাগরিব চট্টগ্রামের […]

শ্রমিক নেতা হামিদুল ইসলামের পিতার ইন্তেকালে নগর শ্রমিক কল্যাণের শোক প্রকাশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের শশুর ও মহানগর সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলামের পিতা মাস্টার নুর আহমদ আজ রাত ৯ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় নগর সাধারণ […]

চট্টগ্রামে আমীরে জামায়াতের সমাবেশে লাখো শ্রমিক–মেহনতী মানুষের ঢল নামবে: এস এম লুৎফর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সমাবেশে লাখো শ্রমিক ও মেহনতী মানুষের ব্যাপক অংশগ্রহণ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। আজ সোমবার নগরের জামালখানে ফেডারেশনের মহানগর কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির […]

‎শ্রমিকদের অধিকার রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করুন: এস. এম. লুৎফর রহমান

‎বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলার আয়োজনে শ্রমিক সম্মেলন শুক্রবার (২৩ জানুয়ারি) বাদে মাগরিব হতে ইছাখালী নুরজাহান কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ‎প্রধান অতিথির বক্তব্যেবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কেন্দ্রীয় এসিষ্ট্যান্ট সেক্রেটারী জেনারেল চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করুন। স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিক বান্ধব কোন শ্রমনীতি কেউ […]

১০ দলীয় প্রার্থীদের বিজয়ে শ্রমিক জনতাই হবে প্রধান শক্তি: এস এম লুৎফর রহমান

আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের বিজয়ে শ্রমিক জনগোষ্ঠীই প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বৃহস্পতিবার চট্টগ্রামের জামালখানে মহানগর কার্যালয়ে ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এস এম লুৎফর রহমান বলেন, […]