বিদ্যুৎ-গ্যাস সংকট অবিলম্বে সমাধান করুন : এস এম লুৎফর রহমান

চট্টগ্রামসহ সারাদেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট অবিলম্বে সমাধান করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। বৃহস্পতিবার বাদ মাগরিব মহানগর কার্যালয়ে আয়োজিত মাসিক সেক্টর দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এস এম লুৎফর রহমান বলেন, আওয়ামী সরকারকে জনগণ ক্ষমতা থেকে সরিয়েছিল মানুষের মৌলিক […]

শ্রমিকের অধিকার ও কল্যাণে সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে : এস এম লুৎফর রহমান

শ্রমিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি তাদের কল্যাণে কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। আজ চট্টগ্রামের জামাল খানস্থ নগর কার্যালয়ে আয়োজিত মাসিক থানা দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এস এম লুৎফর রহমান বলেন, […]

জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরকার বেইমানি করেছে : মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণমানুষের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। কিন্তু দুঃখজনকভাবে জুলাইয়ের সেই আকাঙ্ক্ষার সঙ্গে সরকার বেইমানি করেছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও মৌলিক প্রত্যাশা এখনো উপেক্ষিত। তিনি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বন্দর […]

জুলাইয়ের চেতনা হচ্ছে বন্দরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করা : অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক চসিক মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নের অন্যতম দাবি হচ্ছে চট্টগ্রাম বন্দরকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও জাতীয় স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠানে পরিণত করা। বন্দরকেন্দ্রিক সব ধরনের ষড়যন্ত্র, দুর্নীতি ও শ্রমিকবিরোধী অপতৎপরতা প্রতিহত করে শ্রমিকদের অধিকার ও দেশের সার্বভৌম স্বার্থ নিশ্চিত করতে হবে। তিনি আজ বন্দর ইসলামী শ্রমিক […]

জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছে : মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার দমন-পীড়নে জুলাই গণঅভ্যুত্থানে ৩ শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন। প্রকৃত শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী ও নির্যাতিতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। তিনি আজ বাদ আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের […]

এস আলমের শিল্পকারখানা চালু রেখে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে : নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের কার্যনির্বাহী বৈঠকে এস আলম গ্রুপ কর্তৃক তাদের মালিকানাধীন শিল্পকারখানা বন্ধ ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, এস আলম গ্রুপের শিল্পকারখানা বন্ধ করে দেওয়া কোনোভাবেই সমাধান হতে পারে না। শিল্পকারখানা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক ও তাদের পরিবার। হাজার হাজার শ্রমিককে বেকার করে শিল্প সংকটের […]

জুলুম-চাঁদাবাজিমুক্ত পরিবহন ব্যবস্থা গড়তে ইসলামী মূল্যবোধের চর্চা জরুরি : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান ও রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণই একজন শ্রমিকের প্রকৃত সফলতার পথ। ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ শ্রমিক সমাজ গড়ে উঠলে পরিবহন খাত থেকে জুলুম, চাঁদাবাজি, অনিয়ম ও মানুষের ভোগান্তি দূর হবে এবং একটি সেবামুখী পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা […]

অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট করে কার্যকর পদক্ষেপ নিন: এস এম লুৎফর রহমান

চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) (রেজি. নং: বি-১৭০৩) চট্টগ্রাম অঞ্চল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর রেল সেক্টরের উদ্যোগে গত ২৮ জুলাই ২০২৬ অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে রেল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিআরইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও চট্টগ্রাম […]

ঈমানি চেতনায় উজ্জীবিত শ্রমিকরাই সমাজ পরিবর্তনের শক্তি : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, একজন প্রকৃত শ্রমিক কর্মীর প্রথম পরিচয় তার ঈমান, আমল ও চরিত্র। মজবুত ঈমান, দ্বীনি চেতনা এবং উত্তম আখলাকের সমন্বয়েই একজন শ্রমিক সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হতে পারেন। তাই প্রতিটি কর্মীকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলে ইবাদত-বন্দেগিতে যত্নবান হওয়ার পাশাপাশি […]

আদর্শ জীবন গঠনে আত্মশুদ্ধি ও নৈতিক নেতৃত্ব জরুরি : মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আত্মশুদ্ধি, নৈতিকতা ও আদর্শভিত্তিক জীবন গঠনের বিকল্প নেই। ব্যক্তির চরিত্র, সততা ও দায়িত্ববোধই একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণের প্রধান ভিত্তি। তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হোটেল সৈকতে আয়োজিত দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান […]