নগর সংগঠনের ইতিহাস

১৯৬৮ সালের ২৩ মে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। ব্যারিস্টার কোরবান আলী সভাপতি ও ড. গোলাম সরওয়ারকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় প্রথম কমিটি। স্বাধীনতার পর ১৯৭৩ সালে নতুন করে যাত্রা শুরু করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে সভাপতি এবং অধ্যাপক হারুনুর রশিদ খানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়।
১৯৭৩ সালে জেলা ও থানাপর্যায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রম সুসংগঠিত করতে শ্রমিক নেতৃবৃন্দ সারা দেশে সফর করেন। এ সময় চট্টগ্রাম বিভাগের সভাপতি নিযুক্ত হন এম এ তাহের। এম এ তাহের ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ ২৮ বছর নিরলস পরিশ্রমের মাধ্যমে চট্টগ্রাম বিভাগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভিত নির্মাণ করেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন যথাক্রমে অ্যাডভোকেট মুহাম্মদ ইব্রাহীম (১৯৭৩-১৯৭৯ সাল), মুহাম্মদ আবদুল গণি (১৯৮০-১৯৮৮ সাল) এবং ইকবাল হোসাইন খান পাঠান (১৯৮৯-২০০১ সাল)।

২০০২ সালে চট্টগ্রাম বিভাগীয় শাখা অবলুপ্ত করে মহানগরী ও জেলা কমিটি পুনর্গঠন করা হয়। চট্টগ্রাম নগরীতে নতুন উদ্যমে কাজ শুরু হয় ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহনগরী’ নামে। চট্টগ্রাম মহাগরীর প্রথম সভাপতি নির্বাচিত হন অধ্যাপক আহসান উল্লাহ। ২০০২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অধ্যাপক আহসান উল্লাহর সভাপতিত্বে পরিচালিত হয় চট্টগ্রাম মহানগরী। এ সময় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে ইকবাল হোসাইন খান পাঠান (২০০২-২০০৪ সাল) এবং আবু তাহের খান (২০০৫-২০১৬ সাল)।

২০১৬ সালে মহানগরী সভাপতি নির্বাচিত হন মুক্তিযোদ্ধা আবু তাহের খান। সাধারণ সম্পাদক মনোনীত হন এস এম লুৎফর রহমান। ২০২৩ সাল পর্যন্ত শ্রমিক নেতৃদ্বয়ের নেতৃত্বে পরিচালিত হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী।

২০২৩-২০২৪ সেশনে চট্টগ্রাম মহানগরী সভাপতি নির্বাচিত হন এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হন মকবুল আহম্মেদ ভূঁইয়া।

২০২৫-২০২৬ সেশনে সভাপতি পুনর্নির্বাচিত হন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হন আবু তালেব চৌধুরী।