নিষিদ্ধ শ্রমিক লীগের অপতৎপরতা রুখতে হবে এখনই : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, নিষিদ্ধ শ্রমিক লীগের অপতৎপরতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। শিল্পাঞ্চল ও শ্রম অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি এবং ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা এখনই কঠোরভাবে প্রতিহত করতে হবে। অন্যথায় সরকার ও রাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে। তিনি আজ বাদ মাগরিব জামালখানস্থ বাংলাদেশ […]