ইসলাম ও দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ করেছেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশ গঠনে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির উত্থানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। আজ নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামালখানস্থ ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ […]